মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধ ভেঙে এবার ডুবল শনির হাওর

news-image

নিউজ ডেস্ক : সুনামগঞ্জের শনির হাওরের লালু গোয়ালা এলাকায় হাওর রক্ষা বাঁধ ভেঙে গেছে।

রোববার ভোর থেকে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে নিমজ্জিত হচ্ছে হাওরের ধান। ইতিমধ্যে হাওরের ৪০ শতাংশ জমি পানিতে নিমজ্জিত হয়েছে।

এ বছর শনির হাওরের আট হাজার তিনশ’ হেক্টরে ধানের আবাদ হয়েছিল।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জের সবগুলো হাওরের ফসল অকাল বন্যায় তলিয়ে গেলেও শনির হাওরে এতদিন আঘাতটা লাগেনি।

বিগত এক মাস যাবৎ স্থানীয় কৃষকরা চেষ্টা চালিয়ে হাওর রক্ষা বাঁধটিকে টিকিয়ে রাখার চেষ্টা করেন। তবে শেষ রক্ষা আর হল না।

রোববার ভোর থেকে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ শুরু করে। দুপুর পর্যন্ত বাঁধের ৪০ ফুট অংশ ভেঙে গেছে। তবে স্থানীয়রা এখনও প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাঁধটি রক্ষা করতে।

স্থানীয়দের অভিযোগ, গত একমাস যাবৎ স্থানীয়রা বাঁধ রক্ষার চেষ্টা করলেও পানি উন্নয়ন বোর্ডের কাউকে সেখানে দেখা যায়নি। ঝুঁকির মধ্যে থাকার পরেও বোর্ডের পক্ষ থেকে বাঁধ রক্ষায় কোনো উদ্যোগ নেয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী