,

আবার রাস্তায় টহল দিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Rab 3.7.14স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে একমাসেরও বেশি সময় পর আবারো আইনশৃঙ্খলা রক্ষায় রাস্তায় টহলসহ স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে এসেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রমজানের তৃতীয় দিন বুধবার থেকে র‌্যাব আবার আগের ভূমিকায় নেমেছে। বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে এই বাহিনীকে।নারায়ণগঞ্জের আলোচিত ৭ অপহরণ ও হত্যাকাণ্ডে র‌্যাবের তিন কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ ওঠার পর গত ২৬ মে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘সুনির্দিষ্ট কাজের বাইরে আর কোনো কাজ তারা করবে না।’ সে সময় এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ‘র‌্যাবের ওই সিদ্ধান্ত “কৌশলগত”।’এরপর ঢাকা মহানগরীসহ সারাদেশের রাজপথে টহল এবং চেকপোস্ট বসিয়ে তল্লাশি বন্ধ করে দেয় বিশেষায়িত এই বাহিনী। সাতটি মৌলিক কাজের বাইরে কোনো কার্যক্রম না চালাতে র‌্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নকে নির্দেশ দেন বাহিনীর মহাপরিচালক মোখলেছুর রহমান।র‌্যাবের সাতটি মৌলিক দায়িত্ব হলো- অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত, সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসীদের আটক করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের অবৈধ দ্রব্য উদ্ধার করা, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সরকারি নির্দেশে যে কোনো অপরাধের তদন্ত করা এবং যে কোনো ধরনের দায়িত্ব পালন করা।

এ প্রসঙ্গে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান বাংলামেইলকে বলেন, ‘এখন থেকে আগের মতোই সন্ত্রাস দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় স্বাভাবিক ক্রার্যক্রম পরিচালনা করবো আমরা। দেশের সব ব্যাটালিয়নকে ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনাও দেয়া হয়েছে। কিছুদিন আমাদের টহল ও চেকপোস্ট কার্যক্রম বন্ধ থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আবার টহলে নেমেছি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ