,

এক ম্যাচে ২ আত্মঘাতী গোলরক্ষকের! (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : বেচারা ডেভিড স্টকডেল! কী দুর্ভাগ্যের একটি রাতই না কাটিয়েছেন ব্রাইটনের এই গোলরক্ষক। ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগ চ্যাম্পিয়নশিপে তাঁর দল নরিচ সিটির কাছে হেরেছে ২-০ গোলে। দুটি গোলই ছিল ডেভিড স্টকডেলের আত্মঘাতী!

আত্মঘাতী এই গোল দুটি হয়েছেও বেশ অদ্ভুতভাবে। প্রতিপক্ষের অ্যালেক্স পিচার্ড পুরো ম্যাচে দুটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিলেন। দুটি শটের প্রথমটি লেগেছিল ক্রসবারে, দ্বিতীয়টি পোস্টে। কিন্তু দুটি থেকেই গোল পান তিনি। প্রথম শটটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকাতে চেয়েছিলেন স্টকডেল। কিন্তু বলের নাগাল পাননি। বারে লেগে বল এসে লাগে তাঁর মাথায়। এরপর ঢুকে যায় জালে। দ্বিতীয় শটটি ঠেকাতে তিনি ঝাঁপ দিয়েছিলেন বাঁ দিকে। তাঁকে ফাঁকি দিয়ে বল গিয়ে লাগে পোস্টে। ফিরে এসে আবারও মাথায় লেগে বল ঢুকে যায় ব্রাইটনের জালে!

এমন মুফতে গোল পেয়ে পিচার্ড নিজেও একটু অবাক। জানিয়েছেন এভাবে আরও গোল পেলে তাঁর জন্য বিষয়টি মন্দ হবে না, ‘এমন বিষয় আর ঘটবে বলে মনে করি না আমি। কিন্তু এমন সাহায্য পেলে তো ভালোই হবে!’ সূত্র: এএফপি
ভিডিওটি দেখে নিন-

https://youtu.be/rWFndgN4QFE

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের