বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ স্পেশাল সুসংবাদ পাচ্ছেন মাশরাফিরা

news-image

 

স্পোর্টস ডেস্ক :আজ স্পেশাল সুসংবাদ পাচ্ছেন মাশরাফিরা। কারণ, আজ তাদের বেতন বাড়ার ঘোষণা আসতে পারে। অনেক দিন ধরেই বেতন বাড়ার অপেক্ষায় ছিলেন টাইগার বাহিনী। ক্রিকেট বিশ্বের অন্য আট-দশটি দেশের ক্রিকেটারের তুলনায় মাশরাফিরাদের বেতন অনেক কম। দক্ষিণ এশিয়ার অন্য তিন টেস্ট খেলিয়ে দেশের মধ্যে ভারতের বেতনভুক্ত ক্রিকেটারদের আশেপাশেই নেই মাশরাফিরা। তাদের তুলনায় বাংলাদেশের ক্রিকেটারদের বেতন অনেক কম। এমনকি তলানিতে থাকা জিম্বাবুয়ের ক্রিকেটারদের চেয়েও মাসিক বেতন কম বাংলাদেশের মাশরাফি, মুশফিক, তামিম ও সাকিবদের।

ঢাকার প্রিমিয়ার লিগ খেলে গড় পড়তা লাখ পঞ্চাশের মত মেলে। বিপিএলেও প্রায় এমন অর্থই পান। এর বাইরে মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহীমদের মাসিক বেতন কত? টেস্ট অধিনায়ক ও সীমিত ওভারেরর অধিনায়ক এমনিতে এ+ ক্যাটাগরিতে বেতন পান। যে ক্যাটাগরিতে তাদের মাসিক বেতন আড়াই লাখ টাকা।

মুখ ফুটে কিছু না বললেও এ নিয়ে বোর্ডের বেতনভুক্ত ক্রিকেটারদের আক্ষেপ আছে। তবে এবার হয়তো সে আক্ষেপ কাটবে। অবশেষে ক্রিকেটারদের বেতনের কমতি পোষাতেই মাসিক বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সব কিছু ঠিক মত চললে হয়তো আজ (শনিবার) বিকেলের মধ্যেই বেতন বাড়ার সুখবর পেতে পারেন জাতীয় দলের ক্রিকেটাররা।

শনিবার বোর্ড পরিচালক পর্ষদের সভার অন্যতম আলোচ্যসূচি এটা। জাতীয় দল পরিচর্যা-পরিচালনা এবং তত্বাবধান যে কমিটির ওপর ন্যাস্ত, সেই ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান আগেই জানিয়ে রেখেছেন ক্রিকেটারদের বেতন বাড়ছে নিশ্চিত। তবে কি হারে এবং কত টাকা করে বাড়বে? তা বোর্ড পরিচালক পর্ষদের সভায় ঠিক হবে। আজ শনিবারই সে সভা।

জানা গেছে ক্রিকেটারদের বেতন বাড়াতে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনসহ অন্যান্য শীর্ষ কর্তা ও পরিচালকরাও নীতিগতভাবে রাজি। বোর্ডের অভ্যন্তরে গড় পড়তা ৩০% বেতন বাড়ানোর চিন্তা ভাবনা চলছে। আর বোর্ডের উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন প্রতি ক্যাটাগরিতে ৩০% বেতন বাড়ানোর প্রস্তাব আছে ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে।

সে ক্ষেত্রে এ+ ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন বেড়ে সাড়ে তিন থেকে চার লাখ টাকার ভেতরে হবার সম্ভাবনা প্রবল। তার মানে এ ক্যাটাগরির বেতন দাঁড়াবে আড়াই থেকে তিন লাখ। বি ক্যাটাগরির হবে দুই লাখের বেশি। সি ক্যাটাগরির ক্রিকেটাররাও তখন দেড় লাখের ওপরে পাবেন। আর ডি ক্যাটাগরির ক্রিকেটারদের বেতনও হবে সর্বনিম্ন এক লাখ করে।

এর আগে গত ৯ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জাতীয় দলের পারিশ্রমিক নিয়ে খানিক অসন্তোষ প্রকাশ পায় টেস্ট অধিনায়ক মুশফিকের কণ্ঠে, ‘ঘরোয়া ক্রিকেট লিগ যেমন প্রিমিয়ার লিগ ও বিপিএল দিয়ে খেলোয়াড়রা আর্থিকভাবে বেশি লাভবান হয়। আন্তর্জাতিক সূচির কারণে বছরের ৯-১০ মাসই ব্যস্ত থাকি। তাই ঢাকা প্রিমিয়ার লিগের জন্য শুধু জাতীয় দলই নয়, প্রত্যেক খেলোয়াড়ই মুখিয়ে থাকে। ঘরোয়া লিগের মতো জাতীয় দলেও যদি এমন পারিশ্রমিক পেতাম তাহলে অবশ্যই ভালো হতো।’

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল