,

প্রথম সুযোগে উইকেটশূন্য সাকিব

news-image

দলের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রথম ম্যাচের আগেই। কিন্তু ম্যাচের পর ম্যাচ থাকলেন একাদশের বাইরে। ষষ্ঠ ম্যাচে অবশেষে মিলল সুযোগ। কিন্তু এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে বিবর্ণ সাকিব আল হাসান। হারল তার দল কলকাতা নাইট রাইডার্স।

ব্যাট হাতে তেমন কিছু করার সুযোগ ছিল না। সাত নম্বরে নেমেছিলেন স্রেফ ইনিংসের শেষ বল খেলতে। করেছেন ১ রান।

বল হাতে কলকাতার ইনিংস শুরু করেছিলেন সাকিবই। কিন্তু তার ওপর ঝড় তুলেই বড় রান তাড়ার পথে এগিয়ে যায় গুজরাট লায়ন্স।

প্রথম ওভারে ব্রেন্ডন ম্যাককালাম মারেন দুটি চার। তার পরের ওভারে অ্যারন ফিঞ্চ মারেন দুটি চার, একটি ছয়। বৃষ্টি বিরতির পর আরেক ওভার করেছেন পাওয়ার প্লের মাঝেই। সেই ওভারে দিয়েছেন ৬ রান।

সব মিলিয়ে ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেটবিহীন সাকিব।

ইডেন গার্ডেনসে শুক্রবার অবশ্য কলকাতার সব বোলারই ছিলেন খরুচে। গুজরাটের ব্যাটসম্যানদের ব্যাটিং ঝড়ে ৪ ওভারে ৪২ রান গুণেছেন সুনিল নারাইন, ৩.২ ওভারে নাথান কোল্টার-নাইল দিয়েছেন ৪১। ক্রিস ওকস ২ ওভারে ২০।

গুজরাটের ফিঞ্চ করেছেন ১৫ বলে ৩১। ম্যাককালাম ১৭ বলে ৩৩। আর ৪৬ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়েছেন সুরেশ রায়না।

১৮৮ রান তাড়ায় গুজরাট জিতেছে ৪ উইকেটে, ১০ বল বাকি থাকতেই।

কলকাতার হয়ে ওপেন করতে নেমে ১৭ বলে ৪২ করেন নারাইন। পরে রবিন উথাপ্পার ৪৮ বলে ৭২ দলকে এনে দেয় ১৮৭ রান। কিন্তু বোলিং ব্যর্থতায় এই পুঁজি নিয়েও ঘরের মাঠে হারল কলকাতা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের