নিচের দিকে তাকিয়ে কী দেখছেন কোহলি! সোশাল মিডিয়া তোলপাড়

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে গত ম্যাচেই গুজরাট লায়ন্স এর বিরুদ্ধে ঝড় তুলেছিলেন। বিরাট কোহলিকে তবু বিড়ম্বনার শিকার হতে হলো বাইশ গজের বাইরে। বিব্রত করার মতোই ছবি এবার প্রকাশ্যে এলো। সোশাল মিডিয়া আপাতত মশগুল বিরাট কোহলির সেই ছবি ঘিরেই।

অজ্ঞাতপরিচয় এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন নিজের অ্যাকাউন্টে। যেখানে বিরাটকে দেখা যাচ্ছে নির্নিমেষ দৃষ্টিতে সঞ্চালিকা অর্চনা বিজয়ের দিকে তাকিয়ে থাকতে। আসলে ছবিটা কাকতালীয় গোছের! অর্থাৎ বিরাট যে মুহূর্তে সঞ্চালিকা অর্চনা বিজয়ের ছেঁড়া জিন্সের দিকে তাকিয়েছেন, সেই মুহূর্তেই আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়ে গিয়েছে সেই ছবি।

আইপিএল এর অন্যতম গ্ল্যামারাস সঞ্চালিকা অর্চনা। তাঁর নিজস্ব ফ্যান ফলোয়িংও রয়েছে। তবে বিরাট কোহলি-কাণ্ডের পর তিনিও যথেষ্ট বিব্রত হয়ে পড়েছেন। তবে শুধু জিন্স-পর্বই নয়, এর আগেও অনেকটা একই কারণে শিরোনামে উঠে এসেছিলেন বিরাট এক ভিডিওকে কেন্দ্র করে। কয়েক মৌসুম আগের আইপিএল এর সময়ের এক ভিডিও সম্প্রতি সোশাল মিডিয়ায় দেখা যায়। সেই ভিডিওতে দেখা যায় এমটিভির ভিজে অনুষা দাণ্ডেকর কোহলিকে র‌্যাপিড ফায়ার রাউন্ডে বেশ কিছু প্রশ্ন করতে।

সেই সময় কোহলি প্রকাশ্যেই জানিয়েছিলেন, বলিউড হিরোইন জেনোলিয়া ডিসুজাকে তাঁর যথেষ্টই কিউট লাগে। সেই ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলতেই অবশ্য কোহলি গৃহযুদ্ধ সামাল দিয়েছেন সম্প্রতি বান্ধবী অনুশকা শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম পিকচার বানিয়ে। আইপিএল এ প্রতিপক্ষ দলগুলোর পাশাপাশি এবার অনুশকা শর্মাকে তুষ্ট করবেন কীভাবে, সেই বিষয়েও নতুন ‘রণকৌশল’ সাজাতে হবে কোহলিকে!

এ জাতীয় আরও খবর

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন