,

বৃথা গেল আমলার সেঞ্চুরি, দুরন্ত জয় পেল মুম্বাই

news-image

স্পোর্টস ডেস্ক : ২৭ বল বাকি থাকতেই দুরন্ত জয় মুম্বাই ইন্ডিয়ান্সের। দুই ওপেনার পার্থিব পটেল ও জস বাটলারই তৈরি করে দিয়েছিল রাস্তাটা। শেষ করলেন নিতিশ রানা ও হার্দিক পাণ্ডে। পার্থিবের ১৮ বলে ৩৭ রান, বাটলারের ৩৭ বলে ৭৭ রানের সুবাদে এগিয়েই গিয়েছিল জয়ের দিকে। শেষ রানার ৩৪ বলে ৬২ ও পাণ্ড্যর ৪ বলে ১৫ রানের অপরাজিত ইনিংসে বাজিমাত মুম্বাইয়ের। বৃথা হয়ে গেল আমলার সেঞ্চুরি। ১৫.৩ ওভারে দু’উইকেট হারিয় জয়ের রান তুলে নিল মুম্বাই।

আমলা ও ম্যাক্সওয়েলের ব্যাটে মুম্বইয়ের সামনে ১৯৯ রানের লক্ষ্যমাত্র রাখল পাঞ্জাব। টস জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। হাশিম আমলা যে এই ইনিংস খেলে ফেলবেন সেটা কে জানত। তার টি২০ কেরিয়ারে এই প্রথম সেঞ্চুরি এল। আইপিএল-এর হাত ধরে টি২০তে মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরিটি করে ফেললেন আমলা। ৬০ বলে ১০৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন তিনি। তার ব্যাট থেকে এল আটটি বাউন্ডারি ও ছ’টি ওভার বাউন্ডারি।

আমলার সঙ্গে ওপেন করতে এসে শন মার্শ ২৬ রানের ইনিংস খেললেও ঢুকে পড়লেন অন্য এক রেকর্ডে। মুম্বাইয়ের বিরুদ্ধে ৫০০ রান লেখা হল তার নামের পাশে। ঋদ্ধিমান সাহা ১১ রান করে ফিরলেন প্যাভেলিয়নে। চার নম্বরে নেমে দারুণ ব্যাট করলেন গ্লেন ম্যাক্সওয়েল। বুমারাহর বলে বোল্ড হওয়ার আগে ১৮ বলে করলেন ৪০ রান। তার এই ইনিংস সাজানো ছিল চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারিতে।

মুম্বইয়ের বোলাররা আমলা ঝড় থামাতে না পারলেও ম্যাকক্লেনাঘানের ঝুলিতে এল জোড়া উইকেট। একটি করে উইকেট নিলেন ক্রুণাল পাণ্ড্য ও বুমরাহ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের