বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা

news-image

 

স্পোর্টস ডেস্ক :আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার বেলা ১১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বিসিবির নির্বাচক প্যানেল এ স্কোয়াড ঘোষণা করেন।

স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

স্ট্যান্ড বাই হিসেবে থাকবেন নাসির হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শুভাশীষ রায় ও সাইফ উদ্দিন।

আগামী ১ জুন ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। ২০০৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ও বাংলাদেশসহ এ টুর্নামেন্টে খেলবে নিউজিল্যান্ড। এর আগে ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।

২৬ এপ্রিল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ