সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে না খেলে দেশে ফিরছেন ইংলিশ ক্রিকেটাররা

news-image

স্পোর্টস ডেস্ক :ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১০ম আসরে বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটার খেলছেন। পাগলাটে বেন স্টোকস তো নিলামেই রেকর্ড গড়েছেন। মাঠের খেলায় এখনও অতিমানবীয় কিছু করে দেখাতে পারেননি এই অলরাউন্ডার। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য খারাপ খবর হলো, খুব দ্রুতই দেশে ফিরতে হচ্ছে ইংলিশ ক্রিকেটারদের! চলতি মাসের বাকী কয়েকটা দিন হয়তো তারা আইপিএল খেলতে পারবেন। কিন্তু টুর্নামেন্টের শেষের দিকে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তাদের পাওয়া যাবে না।

এবার ধুমধাম করে ক্রিস ওকসকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। রেকর্ড ১৪.৫ কোটি রুপি খরচ করে বেন স্টোকসকে কিনেছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দেখা যাচ্ছে টাইমাল মিলসকে। তাদের মধ্যে জেসন রয়, স্যাম বিলিংস, এউইন মরগ্যান ১ মে দেশের উদ্দেশে রওনা হচ্ছেন। এরপর বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস ১৪ মে ভারত ছেড়ে ইংল্যান্ডের উড়াল দিচ্ছেন। অবশ্য ক্রিস জর্ডান, টাইমাল মিলস পুরো টুর্নামেন্ট শেষ করেই দেশে ফিরবেন।

কিন্তু কেন তাদের এই ফেরার তাড়া? কারণ মে মাসের শুরুতেই ইংল্যান্ডে খেলতে আসবে আয়ারল্যান্ড। মে মাসের ৫ তারিখে শুরু হবে দুই ওয়ানডের সিরিজ। এরপর ১ জুন থেকে ইংল্যান্ডেই বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাই ক্রিকেটারদের দেশে ফিরতে তাড়া দিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এদিকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো পড়ে গেছে চিন্তায়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট