বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি ভালো মানুষ হিসেবে স্মরণীয় হতে চাই’

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ব ক্রিকেটের প্রতিভাবান খেলোয়াড়দের একজন তিনি। সময়ের অন্যতম বিধ্বংসী বোলার ভাবা হয় তাকে। সুইং আর কাটারে ব্যাটসম্যানদের জীবন বিষিয়ে তুলছেন মোস্তাফিজুর রহমান। তারকা তো এরইমধ্যে হয়েছেনই; এই কাটার মাস্টার হতে পারেন কিংবদন্তি তারকাদের একজন। তবে এসব নিয়ে কোনো আগ্রহ নেই বাংলাদেশি পেসারের। মোস্তাফিজ জানিয়েছেন, তিনি কিংবদন্তি খেলোয়াড় নন; ভালো মানুষ হিসেবেই স্মরণীয় হয়ে থাকতে চান।

গত মৌসুমে প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়েই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপার স্বাদ পান মোস্তাফিজ। টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়ে দলকে শিরোপা জেতাতে দারুণ ভূমিকা পালন করেন এই কাটার মাস্টার। সেইসঙ্গে জেতেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। তবে এবারের আসরে প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকার পর টানা দুই ম্যাচে বেঞ্চে বসে সময় কাটাতে হয় মোস্তাফিজকে।

বড় তারকা হওয়া নিয়ে বেশি ভাবনা নেই মোস্তাফিজের। তিনি বরং ভালো মানুষ হয়েই স্মরণীয় হয়ে থাকতে চান। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে যেমনটা বলছিলেন মোস্তাফিজ, ‘ আপনারা আমাকে বড় তারকা, অসাধারণ প্রতিভা, আরো অনেক কিছুই বলে থাকেন। আমি এসব নিয়ে বিব্রত। যদি আমি গ্রেট ক্রিকেটার হতে না পারি তবে আমি অন্তত একজন ভালো মানুষ হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চাই।’

টি-টোয়েন্টির মতো ফরম্যাটে সফল হতে হলে বোলিংয়ে বৈচিত্র্য থাকাটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন মোস্তাফিজ, ‘এই ধরনের ফরম্যাটে (টি-টোয়েন্টি), আপনার বোলিংয়ে অবশ্যই ভেরিয়েশন থাকতে হবে। প্রতিটি বোলারেরই নিজস্ব কিছু বৈশিষ্ঠ্য থাকে। তবে সফলতা পেতে হলে অবশ্যই আপনার বোলিংয়ে ভেরিয়েশন থাকতে হবে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ