বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবহীন কলকাতার দুর্দান্ত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : দিল্লির মাঝারি রান তাড়া করতে গিয়ে বিপদে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই বিপদটা স্থায়ী হলো না।২১ রানে ৩ উইকেট হারানোর পর ৪র্থ উইকেটে ১১০ রানের অসাধারণ জুটি গড়ে জয়ের ভিত গড়ে দিলেন ইউসুফ পাঠান এবং মনীষ পাণ্ডে। দিল্লির ১৬৮ রান তাড়া করে কলকাতা নাইট রাইডার্স তুলে নিল ৪ উইকেটের দুর্দান্ত জয়।

ইউসুফ পাঠানের ৫৯ রানের ইনিংসটি ছিল ৩৯ বলে ৬টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারিতে গড়া। ক্রিস মরিসের বলে তিনি কট অ্যান্ড বোল্ড হয়ে গেলেও থামানো যায়নি মনীষ পাণ্ডেকে। তিনি ৪৯ বলে ৪ বাউন্ডারি এবং ৩ ওভার বাউন্ডারিতে অপরাজিত ৬৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে নাইটদের দূর্গে প্রথম আঘাত হানেন অভিজ্ঞ পেসার জহির খান। তার বলে স্যাম বিলিংসের তালুবন্দী হয়ে দলীয় ৫ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন কলিন ডি গ্র্যান্ডহোম (১)। এরপর ১৪ রানের ব্যবধানে উইকেটকিপার ব্যাটসম্যান রবিন উত্থাপাকে (৪) ঋষভ পান্থের গ্লাভসবন্দী করেন প্যাট কমিন্স। ফিরতি আঘাতে কলকাতার তৃতীয় উইকেট তুলে নেন জহির। অধিনায়ক এবং ওপেনার গৌতম গম্ভির ১৪ রান করে অ্যাঞ্জেলো ম্যাথুজের হাতে ধরা পড়েন।

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে দিল্লি ডেয়ারডেভিলস। সর্বোচ্চ ৩৯ রান করেন ধারাবাহিক ফর্মে থাকা সঞ্জু স্যামসন। তার ২৫ বলের ইনিংসটিতে ছিল ৭টি চারের মার। এছাড়া উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ ১৬ বলে ২ বাউন্ডারি এবং ৪ ওভার বাউন্ডারিতে ৩৮ রান করেন। কলকতার হয়ে ২২ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন কোল্টার নাইল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ