,

পাঞ্জাবকে হারিয়ে জলে ফিরলো হায়দ্রাবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের দশম আসরে কিংস ইলিভেন পাঞ্জাবকে ৫ রানে হারিয়ে নিজেদের পঞ্চম ম্যাচে খেলতে নেমে তৃতীয় জয়ের দেখা পেল গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। এর জবাবে পাঞ্জাব ১৯.৪ ওভারে ১৫৪ রান করে অল আউট হয়ে যায়।

হায়দ্রাবাদের দলপতি ও ওপেনার ডেভিড ওয়ার্নার ৫৪ বলে ৭টি বাউন্ডারি আর ২টি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত থেকে করেন ৭০ রান। আরেক ওপেনার শিখর ধাওয়ান ১৫ বলে ১৫ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা মইসেস হেনরিকস ৯ রানে সাজঘরে ফেরেন।

যুবরাজের ব্যাট থেকে কোনো রানই আসেনি। উইকেটরক্ষক ব্যাটসম্যান নোমান ওঝা ২০ বলে করেন ৩৪ রান। ১২ রান আসে দীপক হুদার ব্যাট থেকে। আইপিএলের আসরে অভিষিক্ত আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ২ রানে ফেরেন। আরেক আফগান রশিদ খান ১ বলে ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন।

পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন আকসার প্যাটেল আর মোহিত শর্মা। একটি করে উইকেট পান সন্দীপ শর্মা ও কারিয়াপ্পা। ইশান্ত শর্মা কোনো উইকেট পাননি।

১৬০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাবের ওপেনার হাশিম আমলা ইনিংসের প্রথম বলেই এলবির ফাঁদে পড়েন। ভুবনেশ্বর কুমার ফিরিয়ে দেন এই প্রোটিয়া তারকাকে। তিন নম্বরে নামা দলপতি গ্লেন ম্যাক্সওয়েল ১২ বলে ১০ রান করে বিদায় নেন। ইয়ন মরগানকে (১৩) ফেরান মোহাম্মদ নবী।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড