সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবে বাবা হবেন যুবরাজ, হ্যাজেলের আক্ষেপ!

news-image

 

স্পোর্টস ডেস্ক :গত বছর ডিসেম্বরে বেশ ধুমধাম করে মডেল হ্যাজেল কিচের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। প্রায় পাঁচ মাস কেটে গেছে, কিন্তু তাঁদের সংসারে এখনো কোনো সুখবর নেই।

তা নিয়ে খানিকটা আক্ষেপ শোনা গেল হ্যাজেলের কণ্ঠে। এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজকে এই মডেল-অভিনেত্রী বলেন, ‘ক্রিকেট নিয়ে যুবরাজ এতটাই ব্যস্ত থাকে যে, আমাকে সময়ই দিতে পারে না। জানি না আমি গর্ভবতী হলে যুবরাজ আমায় সময় দিতে পারবে কি না।’

তবে আপাতত মা হওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি, ‘এই বিষয়টি নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই, যখন হওয়ার তখনই হবে। ঠিক যেমন আমাদের বিয়েটা হয়েছিল। সবই সময় আর ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি।’

খেলার ব্যস্ততার কারণে নিজেদের মধ্যেও দেখা বেশি হয় না বলেও জানান হ্যাজেল, ‘প্রথম প্রথম মন খারাপ হতো ঠিকই। তবে এখন পাঁচ মাস চলে যাওয়ার পর এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। বিয়ের পর থেকে আমরা বেশ সুখেই আছি। আগের থেকেও অনেক বেশি ব্যস্ত থাকে যুবরাজ। খেলার জন্য এত বেশি সফর করতে হয় যে, আমার সঙ্গে তাঁর খুব কমই দেখা হয়। এ নিয়ে আমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া রয়েছে।’

যুববাজ এখন আইপিএলে খেলায় ব্যস্ত। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন তিনি। অবশ্য গত দুই ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি ২০১১ সালের বিশ্বকাপে ভারতের শিরোপাজয়ের মূল নায়ক তিনি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট