বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজকে একাদশে চান ৬৭% মানুষ

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের প্রথম আসরে কাটার দিয়ে ঝড় তুলেছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। তবে এবারের আসরের শুরুটা ভালো হয়নি বাম হাতি এই পেসারের।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচে ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ।

এক ম্যাচ খেলার পরই তাকে একাদশ থেকে বাদ দেয় হায়দরাবাদ কর্তৃপক্ষ। গত শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দর্শক হয়েই থাকতে হয় মোস্তাফিজকে।

সোমবার রাতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ।

হায়দরাবাদের মাঠে গত আসরে কাটার দিয়ে ঝড় তুলেছিলেন মোস্তাফিজ। এই মাঠে মোস্তাফিজের ইকোনমি ছিল ৬.৯৬। পেয়েছিলেন ৭ উইকেট।

আর পাঞ্জাবের বিপক্ষে গত আসরে ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।

মোস্তাফিজকে একাদশে দেখার ইচ্ছার কথার প্রতিফলন দেখা গেছে জনপ্রিয় ক্রিকেট সাইট ক্রিকইনফোতে। সেখানে বলা হয়েছে, মোস্তাফিজের আগের পারফরম্যান্সের পরও যদি আজকের ম্যাচে একাদশে না রাখা হয় তাহলে সেটা হবে বিস্ময়ের। বেন কাটিং ভালো তবে বিস্ময়কর কোনো পারফরম্যান্স এখনঅব্দি করতে পারেননি।

এদিকে বেন কাটিংয়ের পরিবর্তে মোস্তাফিজকে দলে রাখার মতামত জানতে ক্রিকইনফোতে ভোট নেয়া হয়। যেখানে ৬৬ দশমকি ৯১ শতাংশ পাঠক মোস্তাফিজকে দলে নেয়ার পক্ষে ভোট দিয়েছেন।

তারপরও মোস্তাফিজ হায়দরাবাদের একাদশে সুযোগ পাবেন কিনা তা এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ