সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে পড়ল মাশরাফির গাড়ি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তার পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এ ঘটনায় তাদের কারও তেমন কোনো ক্ষতি হয়নি। গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার সকালে বিষয়টি মাশরাফি নিজেই সাংবাদিকদের জানিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লীগে বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে খেলতে নামার সময় তিনি সাংবাদিকদের এ দুর্ঘটনার কথা বলেন।

মাশরাফি জানান, পহেলা বৈশাখের ছুটিতে স্ত্রী, কন্যা ও পুত্রকে নিয়ে নিজ গাড়িতেই রাঙামাটি গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একটি মোটরসাইকেল তার গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে মাশরাফির নিজের ও তার পরিবারের কারও কোনো সমস্যা হয়নি। সামান্য আঘাত লেগেছে। তবে গাড়ির পেছনের দিকে লাইট ভেঙে গেছে, বডিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি