,

বিকেএসপিতে মুশফিক-নাঈমের সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ৭৫ রানে। পরের ম্যাচেই সেটাকে নিয়েছেন সেঞ্চুরিতে। লিজেন্ড অব রূপগঞ্জের অধিনায়কের সঙ্গে সেঞ্চুরি পার করেছেন সতীর্থ নাঈম ইসলাম। আব্দুর রাজ্জাকের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তাদের ব্যাটেই পাঁচ উইকেটে ৩০৫ রান পেয়েছে রূপগঞ্জ।

প্রথম রাউন্ডের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে চার উইকেটে জয় পায় মাশরাফি-মুশফিকদের রূপগঞ্জ। ওই ম্যাচে মুশফিকের ব্যাটেই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস পায় মাশরাফিরা।

দ্বিতীয় রাউন্ডেও ব্যাট হাতে ধারাবাহিকতা রাখলেন মুশফিক। সোমবার রাজ্জাক-গাজীদের বিপক্ষে বিকেএসপির চার নম্বর মাঠে ১৩৪ বল মোকাবেলা করে ১৩৪ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের এই টেস্ট অধিনায়ক। ১৪টি চার আর একটি ছয়ে সাজিয়েছেন নিজের ইনিংসটি। লিস্ট এ ক্যারিয়ারে এটি তার অষ্টম সেঞ্চুরি। মুশফিকের এই ইনিংস থামিয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়ক রাজ্জাক। তার বলে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি।

অন্যদিকে, সেঞ্চুরি পেয়েছেন আরেক ব্যাটসম্যান নাঈম ইসলাম। মুশফিকের সঙ্গে জুটি বেঁধে ২২৫ রানের জুটি গড়েন তিনি। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিতে খেলেছেন ১১৮ বল। ১০৩ রানের মাথায় ইলিয়াস সানির বলে ক্যাচ আউট হয়েছেন।

বল হাতে প্রথম রাউন্ডে চার উইকেট পাওয়া বাঁ-হাতি স্পিনার রাজ্জাক এই ম্যাচে নিয়েছেন দুটি উইকেট। ফাস্ট বোলার শাহাদত হোসেনও নিয়েছেন দুটি উইকেট। একটি উইকেট নিয়েছেন ইলিয়াস সানি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড