বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরদোয়ানের ক্ষমতা বাড়ল, ২০২৯ সাল পর্যন্ত নিশ্চিন্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা আরও বাড়ানোর প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই জয়ের ফলে এরদোয়ানের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম হলো।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার অনুষ্ঠিত গণভোটে মোট ব্যালটের ৯৯ দশমিক ৪৫ শতাংশ গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫১ দশমিক ৩৭ শতাংশ। আর ‘না’ ভোট পড়েছে ৪৮ দশমিক ৬৩ শতাংশ।

নির্বাচন বোর্ড জানিয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে।

প্রেসিডেন্ট এরদোয়ান গণভোটের ফলাফলকে ‘স্পষ্ট’ অভিহিত করে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গণভোটের ফলাফল সবাইকে মেনে নিতে আহ্বান জানিয়েছেন এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্কের জনগণ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।

তবে দেশটির প্রধান দুটি বিরোধী দল জানিয়েছে, তারা গণভোটের এই ফলাফল চ্যালেঞ্জ করবে।

গণভোটের ফলাফল আঁচ করতে পেরে রাস্তায় নেমে আসেন এরদোয়ানের সমর্থকেরা। তাঁরা উল্লাস প্রকাশ করেন।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় অর্থ আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক ও তাঁর উত্তরসূরি ইসমেত ইনুনের পর থেকে যেকোনো তুর্কি নেতার চেয়ে বেশি ক্ষমতাধর হবেন এরদোয়ান।

‘হ্যাঁ’ ভোটের জয়ে এখন এরদোয়ানের সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হতে বাধা নেই। এই প্রস্তাব বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হবে। সৃষ্টি হবে ভাইস প্রেসিডেন্টের পদ। প্রেসিডেন্ট এরদোয়ানের অধীনে চলে যাবে গোটা আমলাতন্ত্র। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হবেন। এককভাবে জরুরি অবস্থা জারি করতে পারবেন। ভেঙে দিতে পারবেন পার্লামেন্ট। তা ছাড়া তাঁর ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথও সুগম হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ