সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটে এগিয়ে এরদোয়ান শিবির

news-image

তুরস্কে সরকার ব্যবস্থা পরিবর্তন নিয়ে গণভোটে ৯০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে রয়েছে এরদোয়ান শিবির। ৯০ শতাংশ ভোটের মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৫২.৭ শতাংশ এবং না ভোট পড়েছে ৪৭.৩ শতাংশ। খবর বিবিসির।

গণভোটে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শিবির জয়ী হলে তার হাতে দেশের ক্ষমতা কুক্ষিগত হবে। রাষ্ট্রপতিশাসিত প্রজাতন্ত্রে বদলে যাবে তুরস্ক। আর এর মধ্য দিয়ে চাইলে ২০২৯ সাল পর্যন্ত নির্দ্বিধায় ক্ষমতায় থাকতে পারবেন তিনি। সংসদীয় সরকার ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করতে সংবিধান সংশোধন করা হবে কি না- এ প্রশ্নের ওপর রোববার দিনভর ‘হ্যাঁ’ ও ‘না’ভোট গৃহীত হয়। বিদেশে থাকা তুর্কিরা অনলাইনে ভোট দিয়েছেন।

এরদোয়ানের সমর্থকরা দাবি করছেন, সংসদীয় সরকার ব্যবস্থার বদলে নির্বাহী ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতিশাসিত সরকার প্রবর্তিত হলে দেশের জন্য ভালো হবে। তবে বিরোধীদের দাবি, এর মাধ্যমে কর্তৃত্ববাদ আরো পোক্ত ও প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ-ভোট জিতলে আগামী ২০২৯ সাল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট পদে আসীন থাকবেন এরদোয়ান।

এদিকে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে একটি ভোটকেন্দ্রে সহিংসতায় নিহত হয়েছেন তিনজন। গণভোটে বৈধ ভোটার সংখ্যা প্রায় ৫ কোটি ৫০ লাখ। ১ লাখ ৬৭ হাজার ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট