সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার মিলিটারি প্যারেড লাইভ সম্প্রচার করল বিবিসি!

news-image

সাধারণত উত্তর কোরিয়ার সামরিক কার্যক্রমসহ দেশের বিভিন্ন কর্মকাণ্ড কঠোর গোপনীয়তার মধ্যে দিয়ে সম্পাদিত হয়। কিন্তু এবারই এর ব্যাতিক্রম হয়েছে। এবার দেশটির সামরিক প্যারেড গ্রাউন্ড থেকে লাইভ সম্প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। তবে এর আগেই প্যারেড সরাসরি সম্প্রচারের অনুমতি পান বিবিসি’র জন সুডওর্থ।

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাংয়ের ১০৫তম জন্মজয়ন্তি উপলক্ষে আয়োজিত এ প্যারেডে দেশটি তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছে। বিবিসির সম্প্রচারে দেখা যায় প্যারেডে ছিল সেনাদল, ট্যাংক ও অন্যান্য সামরিক অস্ত্র ও সরঞ্জাম।

যুক্তরাষ্ট্রকে পরমাণু হামলার হুমকি দেওয়ার পর শনিবার উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তির প্রদর্শনী করে। হুমকিতে উত্তর কোরিয়া সাফ জানিয়ে দিয়েছে, উসকানিমূলক তৎপরতা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে প্রস্তুত তারা।

দেখুন উত্তর কোরিয়ার মিলিটারি প্যারেডের বিরল লাইভ সম্প্রচার ভিডিওটি-

https://youtu.be/SAdi2a5Hy_0

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই