বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার কাছে ১৭ রানে হেরেছে হায়দ্রাবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৭ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। চার ম্যাচ খেলে কলকাতার এটি তৃতীয় জয়। পয়েন্ট টেবিলে তারা এখন শীর্ষে অবস্থান করছে। এই ম্যাচে সাকিব-মোস্তাফিজের কেউই একাদশে ছিলেন না। কলকাতার চার ম্যাচের একটিতেও খেলেননি সাকিবকে। তবে মোস্তাফিজ খেলেছিলেন একটি ম্যাচ।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের দেয়া ১৭৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স।

দলের পক্ষে ডেভিড ওয়ার্নার ২৬, শিখর ধাওয়ান ২৩, যুবরাজ সিং ২৬ ও বিপুল শর্মা ২১ রান করেন। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে ক্রিস ওয়েকস ২টি, সুনিল নারিন ১টি, ট্রেন্ট বোল্ট ১টি, কুলদ্বীপ যাদব ১টি ও ইউসুফ পাঠান ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। দলের পক্ষে রবিন উথাপ্পা ৬৮, মনিশ পান্ডে ৪৬ ও ইউসুফ পাঠান ২১ রান করেন। সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার ৩টি, আশিস নেহরা ১টি, বেন কাটিং ১টি ও রশীদ খান ১টি করে উইকেট নেন।

অন্যদিকে, চার ম্যাচ খেলে সানরাইজার্স হায়দ্রাবাদের এটি দ্বিতীয় হার। দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে তারা এখন তৃতীয় অবস্থানে রয়েছে। চার ম্যাচে তিন জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর তিন ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

সংক্ষিপ্ত স্কোর
ফল: ১৭ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্স ইনিংস: ১৭২/৬ (২০ ওভার)
(সুনিল নারিন ৬, গৌতম গম্ভীর ১৫, রবিন উথাপ্পা ৬৮, মনিশ পান্ডে ৪৬, ইউসুফ পাঠান ২১*, সূর্য্যকুমার যাদব ৪, কলিন ডি গ্র্যান্ডহোম ০, ক্রিস ওয়েকস ১*; ভুবনেশ্বর কুমার ৩/২০, আশিস নেহরা ১/৩৫, বেন কাটিং ১/৪১, রশীদ খান ১/২৯, ময়জেস হেনরিকস ০/২৬, বিপুল শর্মা ০/২০)

সানরাইজার্স হায়দ্রাবাদ ইনিংস: ১৫৫/৬ (২০ ওভার)
(ডেভিড ওয়ার্নার ২৬, শিখর ধাওয়ান ২৩, ময়জেস হেনরিকস ১৩, যুবরাজ সিং ২৬, দীপক হুদা ১৩, বেন কাটিং ১৫, নম্যান ওঝা ১১*, বিপুল শর্মা ২১*; উমেশ যাদব ০/২৭, ট্রেন্ট বোল্ট ১/৩৩, সুনিল নারিন ১/১৮, কুলদ্বীপ যাদব ১/২৩, ইউসুফ পাঠান ১/২, ক্রিস ওয়েকস ২/৪৯)

প্লেয়ার অব দ্য ম্যাচ: রবিন উথাপ্পা (কলকাতা নাইট রাইডার্স)

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি