,

আফ্রিদির দাবি মেনে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিছুদিন হলো। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট এখনো খেলে যাচ্ছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। দীর্ঘদিন পাকিস্তানের জাতীয় দলে খেলা আফ্রিদির দাবি ছিল যেন বোর্ড থেকে তাকে ‘আনুষ্ঠানিক’ বিদায় দেয়া হয়।

অবশেষে সেটি পূরণ হতে যাচ্ছে। শহীদ আফ্রিদিকে ‘আনুষ্ঠানিক’ বিদায় জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংবর্ধনা দেওয়া হবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা মিসবাহ-উল-হক ও ইউনিস খানকেও।

পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে লাহোরে এ ব্যাপারে আফ্রিদির কথাও হয়েছে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে সম্মানের সঙ্গে কীভাবে বিদায় দেওয়া যায়, সে বিষয়ে কথা বলেছেন দুজন।

শুক্রবার এক টুইট বার্তায় আফ্রিদির সঙ্গে কথা বলার ব্যাপারটি নিশ্চিত করেছেন শেঠি, ‘আমাদের একমাত্র হিরো লালা (আফ্রিদির ডাকনাম)। এই মাত্র আমাদের কথা হলো। আমরা একটা সময় নির্ধারণ করেছি। আবারও আমরা বসব এবং দারুণ একটা বিদায় তাঁকে কীভাবে দেওয়া যায়, সেটা নিয়ে কথা বলব।’

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম শুভেচ্ছাদূত হওয়ার জন্য আফ্রিদিকে অভিনন্দন জানিয়েছেন শেঠি।

আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানানোর আগেই আফ্রিদি বোর্ডের কাছ থেকে একটি বিদায়ী ম্যাচ চেয়েছিলেন। আনুষ্ঠানিক বিদায় বলতে বিদায়ী ম্যাচ নাকি শুধু সংবর্ধনা, তা অবশ্য বলেননি শেঠি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড