সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজও নেই, সাকিবও নেই!

news-image

স্পোর্টস ডেস্ক : না, বহুল প্রত্যাশিত মোকাবিলা আর দেখা হলো না। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে আজও কলকাতা নাইট রাইডার্স একাদশের বাইরেই থাকতে হলো। অন্যদিকে প্রথম ম্যাচে বেদম মার খেয়ে সাফল্য না পাওয়া কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকেও একাদশে রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ। তাই মুস্তাফিজ বনাম সাকিবের লড়াই দেখা হচ্ছে না আপাতত।

কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেললেও একটিতেও মাঠে নামানো হয়নি সাকিবকে। অন্যদিকে ঢাকা থেকে উড়ে গিয়ে পরের দিনই ১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু এক ওভারে ১৯ রান সহ বেদম মার খেয়েছিলেন সেদিন। তাই ভুবনেশ্বর কুমার আর আশিষ নেহেরার সঙ্গী আজ বিপুল শর্মা।

ইতিমধ্যে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ। আগামী ৩০ এপ্রিল আবারও মুখোমুখি হবে কলকাতা আর হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সাকিব-মুস্তাফিজ দ্বৈরথ দেখতে সেদিন পর্যন্ত অপেক্ষা করতেই পারেন ভক্তরা।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই