আইপিএলে একদিনে দুই হ্যাটট্রিক!

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে এমন দিন আগে কখনো আসেনি। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা দশ বছরে প্রথমবার একদিনে দেখল দুই হ্যাটট্রিক!

শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যারিবিয়ান স্পিনার স্যামুয়েল বদ্রি। দিনের দ্বিতীয় ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে তিন বলে তিন উইকেট নিয়েছেন গুজরাট লায়ন্সের অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই। মজার বিষয় হলো, দুজনেরই এদিন এবারের আইপিএলে প্রথম ম্যাচ!

এবারের আইপিএলে যেখানে প্রথম ১১ ম্যাচে ছিল না কোনো হ্যাটট্রিক, সেখানে একদিনে পরপর দুই ম্যাচে হলো দুটি হ্যাটট্রিক। ক্রিকেট এমনই!

টাইয়ের হ্যাটট্রিকটা হয়েছে পুনের ইনিংসের শেষ ওভারে। ওভারের প্রথম বলটি উড়িয়ে মেরেছিলেন অঙ্কিত শর্মা। লং-অনে দুর্দান্ত ক্যাচ নেন ব্রেন্ডন ম্যাককালাম। টাই দ্বিতীয় বলটি দিয়েছিলেন স্লোয়ার। এবার ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ইশান কিষাণকে ক্যাচ দিয়ে ফেরেন মনোজ তিওয়ারি। পরের বলটি ছিল ইয়র্কার, ফ্লিক করতে গিয়ে বোল্ড শারদুল ঠাকুর, হ্যাটট্রিক!

শেষ বলে আরেকটি উইকেট পেতে পারতেন টাই। কিন্তু রবীন্দ্র জাদেজা ক্যাচ ফেলায় সেটি হয়নি। হ্যাটট্রিকের আগেই আরো ২ উইকেট নিয়েছিলেন টাই। সব মিলিয়ে ৪ ওভারে ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন ৩০ বছর বয়সি এই পেসার। এবারের আইপিএলে এই প্রথম কোনো বোলার পাঁচ উইকেট পেলেন।

এর আগে গত বিগ ব্যাশেও পার্থ স্করচার্সের হয়ে ব্রিসবেন হিটের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন টাই। ওই হ্যাটট্রিকটা ছিল আবার দুই ওভার মিলিয়ে!

এ জাতীয় আরও খবর

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন