,

মুশফিক-সৌম্যদের বর্ষবরণ

news-image

স্পোর্টস ডেস্ক : শুক্রবার সূর্যোদয়ে নতুন একটি বছর ১৪২৪ কে স্বাগত জানাল বাংলাদেশের আপামর জনতা। দেশের আনাচে কানাচে উদযাপিত হলো বাংলা নববর্ষ। বাদ পড়েননি বাংলাদেশের তারকা ক্রিকেটাররাও। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমসহ তামিম ইকবাল, মুমিনুল হক ও সৌম্য সরকাররা দিনটি পার করলেন নববর্ষের আমেজে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান জাতীয় দলের ক্রিকেটাররা। নতুন বছরকে স্বাগত জানাতে কেউ সেজেছিলেন পুরদস্তুর বাঙালিয়ানা সাজে, কেউ বা পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। আবার কেউ বেরিয়ে পড়েছেন পাঞ্জাবি গায়ে দিয়েই।

১৪২৪ বঙ্গাব্দকে স্বাগত জানাতে নিজ বাড়ি বগুড়ায় গিয়েছেন মুশফিক। জেলার একটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে র‌্যালিতে বেরিয়ে পড়েন রাস্তায়। তবে নিজের টুইটারে ভক্তদের শুভেচ্ছা জানান তিনি। যেখানে ছবিতে দেখা গেছে হাস্যোজ্জ্বল অন্য এক মুশফিককে- কৃষিজীবীদের টুপি মাথায় দিয়ে একতারা হাতে পাঞ্জাবি পড়ে ও সানগ্লাস লাগিয়ে রাস্তায় হাঁটছেন তিনি। ফেসবুকে তার পোস্ট, ‘নতুন রঙ দিয়ে নিজেদের মন এবং দুনিয়াকে মাখানোর প্রত্যাশায় শুরু করা যাক আরেকটি বছর। গ্লানি দূর হওয়ার প্রেরণায় সবাইকে জানাই শুভ নববর্ষ!’

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে আছেন সাকিব আল হাসান। নতুন বাংলা বছরটা কীভাবে স্বাগত জানালেন তা জানা যায়নি। শুধুমাত্র ফেসবুকে তার ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘নতুন বছর আপনার জন্য হোক আনন্দময়। শুভ নববর্ষ।’

অন্যদিকে বাংলাদেশের ওপেনার সৌম্য তার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বাঙালি আমেজে। বৈশাখি সাজ দিয়ে ছবি পোস্ট করেছেন তিনি ফেসবুকে- মাথায় গামছা ও গলায় ঝুলানো ঢোল। পরিবারের সবার সঙ্গে খাবার টেবিলের সামনের মুহূর্তও তিনি ভক্তদের সামনে তুলে ধরেছেন। নববর্ষের শুভেচ্ছা জানান তিনি ফেসবুকে, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৪।’

সাকিবের মতো আরও কয়েকজন তারকা বর্ষবরণের কোনও ছবি পোস্ট না করলেও শুভেচ্ছা জানিয়েছেন। তাদেরই একজন বাংলাদেশের টেস্ট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক। ফেসবুকে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে নববর্ষের শুভেচ্ছা ছড়িয়ে দেন তিনি, ‘শুভ নববর্ষ ১৪২৪। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের প্রতিটি দিন সবার জন্য হয়ে থাকুক সুখকর ও শান্তির।’ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও একইভাবে শুভেচ্ছা জানান, ‘নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’

সাব্বির রহমান বাসা থেকে বের হয়েছিলেন ঘুরতে। পাঞ্জাবি পরে একটি গাড়ির সামনে দাঁড়ানো ছবি পোস্ট করেছেন এ ব্যাটসম্যান, আর ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪২৪। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’ বাদ যাননি তামিম ইকবাল, ‘সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।’ সূত্র- ফেসবুক ও টুইটার

এ জাতীয় আরও খবর

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু