,

পহেলা বৈশাখে ম্যাশ-পুত্র আর সাকিব-কন্যা

news-image

নববর্ষ মানেই আনন্দ-উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া। আর যেকোনো উৎসবে শিশুদের আনন্দটাই বেশি থাকে। সাজুগুজু করে মনের আনন্দে নেচে বেড়ায় তারা। বাংলাদেশের ক্রিকেটের দুই বড় তারকা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সন্তানরাও পহেলা বৈশাখে মেতে উঠল আনন্দে। মাশরাফি এবং সাকিবের সহধর্মীনি উম্মে আহমেদ শিশিরের ফেসবুক পেইজের মাধ্যমে ভক্তরা জেনে গেলেন স্টার কিডসদের নববর্ষ উদযাপনের মুহূর্ত।

পহেলা বৈশাখের সকাল থেকে টাইগার ক্যাপ্টেন মাশরাফির ফেসবুক ওয়ালে সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর খোঁজ পাওয়া গেল ম্যাশের। রুমাল হাতে ছেলে সাহেল মুর্তজার একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখে দিলেন নগর বাউল জেমসের দুটি লাইন- “এবার বৈশাখী ঝড়ে সে রুমাল উড়িয়ে দিও, বৈশাখী শুভেচ্ছা নিও…। ” শেষে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সবার প্রিয় মাশরাফি।

এর আগে বিকালের দিকে খোঁজ পাওয়া গেল সাকিব আল হাসানের কন্যা আলায়না হাসান আউব্রির। এমনিতেই তার মুখে সবসময় মিষ্টি হাসি লেগেই থাকে। লাল-সাদার বৈশাখী সাজে সেই হাসি যেন বাঁধ ভাঙল। উম্মে আহমেদ শিশির মেয়ের ছবি পোস্ট করে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানালেন।

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী