,

জেল থেকে ফিরেই ম্যাচ জেতালেন সানি

news-image

স্পোর্টস ডেস্ক : ‘কথিত’ স্ত্রীর করা মামলায় কিছু আগেই জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু এটা তার মনোবলকে ভেঙে দিতে পারেনি। মাঠে ফিরেই ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরকে জেতালেন জাতীয় দলের বাইরে থাকা স্পিনার আরাফাত সানি। ১০ ওভারে ৩ মেডেনে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

লিগের উদ্বোধনী দিনে বিকেএসপিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে প্রাইম দোলেশ্বর। এরপর আব্দুল মজিদের ৮৩ বলে ৭৭, মার্শাল আইউবের ৬৩, ইমতিয়াজ হোসেনের ৩৮ রানের ওপর ভর করে শাহরিয়ার নাফীসের নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৭ রান তোলে। জবাবে আরাফাত সানীর বোলিং ভেলকিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রানের বেশি করতে পারেনি পারটেক্স এসসি।

এদিন সানি ম্যাজিকের শুরু ম্যাচের ৩৫তম ওভার থেকে। ৩ উইকেটে ১২৩ রান তুলে যখন জয়ের স্বপ্ন কিছুটা হলেও উঁকি দিচ্ছিল, তখনই তাদের সব আশা আর স্বপ্ন একের পর এক উইকেট নিয়ে শেষ করে দেন সানি। তাতে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৯ রানে থেমে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় পারটেক্সকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড