মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরুটা ভালো হলো না মোস্তাফিজের

news-image

স্পোর্টস ডেস্ক : উদার হাতে রান বিলিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করলেন মোস্তাফিজুর রহমান। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২.৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়েছেন মোস্তাফিজ, উইকেট পাননি একটিও। হেরেছে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদও। ১৫৯ রানের লক্ষ্য ৮ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে স্বাগতিক মুম্বাই। তিন ম্যাচে হায়দরাবাদের এটা প্রথম হার।

টস হেরে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান তোলে হায়দরাবাদ। এই রানের ৮১-ই আবার এসেছে শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের উদ্বোধনী জুটিতে। ৩৪ বলে সর্বোচ্চ ৪৯ রান অধিনায়ক ওয়ার্নারের, ৪৩ বলে ৪৮ রান করেছেন ধাওয়ান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু বেন কাটিং (১০ বলে ২০)। ব্যাটিংয়ে নামতে হয়নি মোস্তাফিজকে।

নিজের আসল কাজ বোলিংটা কাটার মাস্টার পেলেন মুম্বাইয়ের ইনিংসের ষষ্ঠ ওভারে। প্রথম বলটাকে অবিশ্বাস্য এক শটে ডিপ ফাইন লেগ দিয়ে ছক্কা মেরে মোস্তাফিজকে স্বাগত জানালেন নিতিশ রানা। পরের বলটা ডট, তবে ওই ওভারের শেষ চার বলে দিলেন আরও ১৩ রান। মোস্তাফিজ এরপর আবার আক্রমণে এলেন ১৩তম ওভারে, এবার দিলেন ১১ রান। ১৯তম ওভারে নিজের তৃতীয় ওভারটা যখন করতে এলেন ১২ বলে ৪ রানের সমীকরণের মুম্বাইয়ের। মোস্তাফিজের প্রথম চার বলে রানটা তুলে নেয় হার্দিক পান্ডিয়া ও হরভজন সিং।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী