সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিক সব সময়ই অমূল্য: ম্যাশ

news-image

 

স্পোর্টস ডেস্ক :ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয়েছিল লিজেন্ডস অব রুপগঞ্জ। ব্রাদার্স ইউনিয়নের করা ২০৭ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে বেশ হিমশিম খেতে হয়েছে রুপগঞ্জকে।

টপ অর্ডার, মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডার, সবাই ফিরেছেন হতাশাজনক স্কোর নিয়ে। তবে ব্যতিক্রম ছিলেন একমাত্র অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিকের অপরাজিত ৭৫ রানের ওপর ভর করে মৌসুমের শুরুটা জয় দিয়ে করতে পেরেছে রুপগঞ্জ। মুশফিকের এমন কৃতিত্বে প্রশংসা করে ওয়াডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘মুশফিক সব সময়ই অমূল্য। ওর কাছে যে প্রত্যাশা ছিল সেটা করেছে। এটা নতুন কিছু না।’

বুধবার বিকেএসপিতে ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে এভাবেই সতীর্থ মুশফিকের প্রশংসা করেন ম্যাশ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, ‘মুশফিক অধিনায়কত্ব করছে ঠিক আছে। তাছাড়া মুশফিকের অধীনে খেলে মজাও আছে। আর আমিও একটু রিলাক্স পাচ্ছি। মুশফিকের তো টেস্টের (শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ) পর আর ওর অধিনায়কত্ব করা হয়নি। একটু চাঙ্গা আছে। এখন ও নেতৃত্ব দেক। আমি একটু রিলাক্স করি।’

প্রিমিয়ার লিগ শুরুর দু’একদিন আগেও অনেকেই ধারণা করেছিলেন রুপগঞ্জের অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন মাশরাফি। কিন্তু শেষ পর্যন্ত মুশফিককেই অধিনায়ক করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ২০১৬-১৭ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে মাশরাফি-মুশফিকের লিজেন্ডস অব রুপগঞ্জ।

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস