বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ডে এক ম্যাচের শাস্তিটা নিশ্চিতই ছিল নেইমারের। কিন্তু সেই শাস্তির সঙ্গে ম্যাচ অফিসিয়ালকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করায় তাকে আরও দুই ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

আর সবমিলিয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞার ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো মিস করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান এ তারকা।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। মালাগার বিপক্ষে বার্সেলোনার হারের ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার। ওই হারের রেশ না কাটতেই চ্যাম্পিয়নস লিগে গতকাল শেষ আটের প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে হেরে বসেছে কাতালান ক্লাবটি। এবার নেইমারের তিন ম্যাচের নিষেধাজ্ঞা নতুন করে বিপদে ফেলেছে বার্সাকে। তবে নেইমারের এমন শাস্তির বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে বার্সা।

তিন ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর থাকলে লা লিগায় রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ ও ওসাসুনার বিপক্ষে ম্যাচে থাকতে পারবেন না নেইমার। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ২৩ এপ্রিল রিয়ালের বিপক্ষে মর্যাদার এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সা। বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে ম্যাচ শুরু হবে। লা লিগা শিরোপা নির্ধারণের ক্ষেত্রে মৌসুমের এই ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ