,

শোয়েব মালিকের ব্যাটে ২৬ বছরের ইতিহাস অক্ষুণ্ণ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ ছিলো ২৬ বছরের ‘পরাজিত’ রেকর্ড ভেঙে দেওয়ার। কিন্তু আটকে দিলেন শোয়েব মালিক। তার ব্যাটে ভর করে ৬ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। সঙ্গে অক্ষুণ্ণ রয়েছে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা ২৬ বছরের সিরিজ জয়ের রেকর্ড।

সর্বশেষ ১৯৯১ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ দল। মাত্র শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নিয়ে টানা ১০ সিরিজেই জয় পাকিস্তান দলের। যদিও এই ক্যারিবিয়ানদের ঘরের মাঠে জয় দিয়েই শুরু করেছিলো জেসন হোল্ডারের দল, কিন্তু শেষরক্ষাটা হয়নি। দ্বিতীয় ম্যাচে ৭৪ রানে হারের পর এই ম্যাচে শোয়েব মালিকের কাছেই হার মানলো স্বাগতিকরা।

মঙ্গলবার গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৩৪ রানের লক্ষ্য জয় করতে নেমে প্রথম বলেই ওপেনার কামরান আকমলকে হারায় সফরকারী পাকিস্তান। আরেক ওপেনার আহমেদ শেহজাদ আউট হন ব্যক্তিগত ৩ রান করে। দলীয় রান তখন ১৬। অর্থাৎ, শুরুতেই শরফরাজ আহমেদের দলকে চাপে ফেলে শ্যানন গ্যাব্রিয়েল-জেসন হোল্ডাররা। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে চেষ্টা করেছিলেন বাবর আজম। কিন্তু নিজের ব্যাটে ১৬ রান তুলতে না তুলতে গ্যাব্রিয়েলের বলে বোল্ড হন তিনি।

তৃতীয় উইকেটে শোয়েব-হাফিজের ব্যাটে ১১৩ রানের জুটি পায় পাকিস্তান। মূলত, এই জুটির হাত ধরেই জয়ের পথে এগিয়ে যায় শেহজাদ-হাফিজরা। দলীয় ১৪৯ রানের মাথায় অ্যাশলে নার্সের বলে ব্রেক থ্রু পায় ওয়েস্ট ইন্ডিজ। ৮১ রান করে আউট হন হাফিজ। তারপরও দলীয় রানের চাকা ধীর হতে দেননি শোয়েব। একাই জয় এনে দিয়েছেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি।

শেষ পর্যন্ত শোয়েব মালিক ১০১ রানে ও সরফরাজ আহমেদ ২৪ রানে অপরাজিত ছিলেন। বল হাতে গ্র্যাব্রিয়েল দুটি উইকেট নিয়েছেন।

এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শায় হোপ ও জেসন মোহাম্মদের ব্যাটে চড়ে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রানের সংগ্রহ তোলে। হোপ ৭১ ও মোহাম্মদ ৫৯ রানের ইনিংস খেলেছেন। বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির, জুনায়েদ খান ও শাদাব আহমেদ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯