,

ধারাভাষ্যে সুনীল গ্রোভার, থাকবেন সানি লিওন!

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সুনীল গ্রোভার এক কথার মানুষ। কপিল শর্মার সঙ্গে বিবাদের কারণে তিনি ‘কপিল শর্মা শো’ থেকে নিজেকে সরিয়ে নেন। সেইসঙ্গে নিজের নতুন শো নিয়ে ভক্তদের সামনে হাজির হবেন বলে প্রতিশ্রুতি দেন। প্র্রতিশ্রুতি অনুযায়ী এবার সম্পূর্ণ নতুন এক শোয়ের ঘোষণা দিলেন সুনীল গ্রোভার।

তবে তার আগে আগামী ১৩ এপ্রিল ইউসি নিউজের জন্য কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব ম্যাচের ধারাভাষ্য দিতে দেখা যাবে তাঁকে। সঙ্গে দেখা যাবে বলিউডের আবদেনময়ী নায়িকা সানি লিওনকে। যদিও তিনি সরাসরি সানি লিওনের নাম উল্লেখ করেননি, ‘বেবি ডল’ লিখে পরোক্ষভাবে ভক্তদের মূল বিষয়টি বুঝিয়ে দিয়েছেন।

টুইট বার্তায় সুনীল লিখেছেন, ‘প্রিয় ভক্তরা তাঁকে বেবি ডল বলে ডাকে। কল্পনা করুন কে আমার সঙ্গে যোগ দিচ্ছেন।’

এদিকে সুনীল নিজের নতুন শোয়ের নাম না বললেও এটির উপস্থাপনার দায়িত্বে থাকবেন তিনি। সেই সঙ্গে এখানে তিনি নিজের জনপ্রিয় চরিত্র ডক্টর মশুর গুলাটি এবং রিঙ্কুভাবি নিয়ে দর্শকদের সামনে আসবেন। এগুলো তাঁর ছেড়ে আসা ‘কপিল শর্মা শো’-এর জনপ্রিয় চরিত্র।

গত কয়েক সপ্তাহ আগে অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে কপিল শর্মার হাতে বিমানে লাঞ্ছিত হওয়ার পর সুনীল আর কোনোদিন ‘কপিল শর্মা শো’তে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। শুধু তাই নয়, এক বক্তব্যে তিনি বলেন, কোটি টাকা দিলেও কপিলের শোতে ফিরবেন না। আর এ কারণে সনি টিভি সুনীলের সঙ্গে নতুন করে চুক্তি করেনি।

তবে সব ছাপিয়ে এখন সবার চোখ সুনীল ও সানিতে, ধারভাষ্যে তারা কী বলবেন, কী করবেন, সেটা নিয়েই ভক্তদের মাঝে তৈরি হয়েছে কৌতূহল। কারণ সানি লিওনের সঙ্গে সুনীলের রসায়ন উপভোগ্যই হবে নিশ্চয়!

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯