ক্যারিবীয় লিগে খেলবেন মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : ভাগ্যটা দ্রুতই বদলে গেল মেহেদী হাসান মিরাজের। গত অক্টোবরে টেস্ট অভিষেকেই আলোড়ন তোলা মিরাজ এবার সুযোগ পেয়ে গেলেন দেশের বাইরে ক্রিকেট লিগ খেলার। ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন এই অলরাউন্ডার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ককে দলে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি স্পিনার ব্র্যাড হগের বদলি হিসেবেই মিরাজকে দলে টেনেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো। ৪৬ বছর বয়সী হগ জানিয়ে দিয়েছেন, এই মৌসুমে সিপিএলে খেলতে পারবেন না। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিএল এই অদলবদলের খবর দিয়েছে।

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবারের সিপিএলে সুযোগ পেলেন ১৯ বছর বয়সী মিরাজ। সাকিব খেলবেন পুরোনো দল জ্যামাইকা তালওয়াসের হয়ে। মিরাজের দল ত্রিনবাগোর অন্য বিদেশি খেলোয়াড়েরা হলেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, কলিন মানরো, শাদাব খান ও হামজা তারিক। ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো ভাইয়েরা ও সুনীল নারাইনও আছেন ত্রিনবাগোতে।

মিরাজ বলেছেন, ‌‘স্বাভাবিকভাবে ভালো লাগছে। বিপিএলের বাইরে এটি আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা। সাকিব ভাই তো আগে থেকেই এখানে খেলেন। এবার আমিও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলব। লক্ষ্য থাকবে সাকিব ভাইয়ের মতো ভালো খেলা।’ এবারের সিপিএল শুরু হবে আগামী ১ আগস্ট। ফাইনাল ৭ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন