সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল খেলতে ঢাকা ছাড়লেন মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে অংশ নিতে ঢাকা ছাড়লেন মুস্তাফিজুর রহমান। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়েছেন বিস্ময় বালক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড ফ্যান পেইজে ছবি আপলোড দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাটার মাস্টার মুস্তাফিজ নিজেই।

আজ বিকালে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবেন সেটা গতকাল (সোমবার) গ্রামেরবাড়ি সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরে সাংবাদিকদের জানিয়েছিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। এবারের আইপিএল আসরে খেলতে যাওয়ার তো কথা ছিল গতকাল সোমবার। কিন্তু ভিসা পেতে একদিন দেরি হওয়ায় আজ রওয়ানা দিলেন দ্য ফিজ।

উল্লেখ্য, গত বারের মত এবারও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতাবেন ‘দ্য ফিজ’। ২০১৬ সালের আইপিএলের নবম আসরে নিজের প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়েই বাজিমাত করেন মুস্তাফিজ। দলের হয়ে ১৬টি ম্যাচে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭টি উইকেট। গেলো মৌসুমে নিজেকে প্রমাণ করায় ২১ বছর বয়সী এই পেসারকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই