,

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের রোজার শুভেচ্ছা

hamidপবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।রোববার পৃথক বাণীতে তারা এই শুভেচ্ছা জানান।

সোমবার বাংলাদেশে হিজরি সালের পবিত্র রমজান মাস শুরু হবে। এদিন থেকে টানা এক মাস রোজা পালনের মধ্য দিয়ে সিয়ামসাধনা করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কিছু কিছু গ্রামে রোববার রোজা শুরু করেছেন কেউ কেউ।



রাষ্ট্রপতি আবদুল হামিদ তারা শুভেচ্ছাবাণীতে বলেন, “সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। আমি আশা করি, সবাই রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজজীবনে এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন।” রমজানের মহান শিক্ষা সমাজের সব স্তরে প্রতিফলিত হওয়ার প্রার্থনা করেন রাষ্ট্রপতি।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, “পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি জানাই আমার আন্তরিক মোবারকবাদ।” তিনি বলেন, “আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্যলাভের সুযোগ হয়।”



প্রধানমন্ত্রী তার বাণীতে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।



খালেদা জিয়া তার শুভেচ্ছাবাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। বিএনপির চেয়ারপারসন বলেন, “মাহে রমজান অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসাসহ সকল ধরনের পাপকাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে আমাদের নিজেদের পবিত্র মানুষ হিসেবে গড়ে ওঠার ব্রত নিতে হবে।”



বাণীতে খালেদা জিয়া বলেন, “অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।” তিনি দেশবাসীসহ মুসলিম উম্মার অব্যাহত সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস