আর্জেন্টিনা কোচ বরখাস্ত

news-image

আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা হবে কি না, এ নিয়ে আছে ঘোর অনিশ্চয়তা। একই সঙ্গে কোচ এদগার্দো বাউজার ভবিষ্যৎটাও হয়ে পড়েছিল নড়বড়ে। শেষ পর্যন্ত তাঁকে বিদায়ই নিতে হলো। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গতকাল সোমবার তাঁকে বরখাস্ত করেছে।

এএফএর নতুন কার্যনির্বাহী পরিষদের এটি প্রথম বড় কোনো সিদ্ধান্ত। সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, ‘আমাদের সঙ্গে বাউজার কথা হয়েছে। তাঁকে বলে দেওয়া হয়েছে, তিনি আর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ নেই। জাতীয় দলের অবস্থা খুব বাজে, এটা সবাই জানে।’
তাপিয়া এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। বাউজার উত্তরসূরি কে হবেন, সে ব্যাপারেও কোনো ইঙ্গিত দেননি। তবে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা বলিভিয়ার কাছে হেরে যায় ২-০ গোলে। চিলির বিপক্ষে আগের ম্যাচে লাইন্সম্যানকে গালি দেওয়ায় ফিফা চার ম্যাচে নিষিদ্ধ করে লিওনেল মেসিকে। মেসিকে ছাড়াই বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমে হারের স্বাদ নিতে হয়েছে তাদের। ১৯৭০ সালের পর এই প্রথম আর্জেন্টিনাবিহীন বিশ্বকাপ উপভোগের শঙ্কা এখন ফুটবলপ্রেমীদের।
গত বছর আগস্টে আর্জেন্টিনার দায়িত্বে এসেছিলেন বাউজা। তাঁর অধীনে ৮ ম্যাচ খেলে মাত্র তিনটি জয় পেয়েছে আর্জেন্টিনা। হেরেছেও তিনটিতে। বাকি দুটি ম্যাচ ড্র। আর্জেন্টিনার নতুন কোচ কে হবেন, তা এখনো জানা যায়নি। তবে জুনের আগে ম্যাচ নেই। জুনে অনেক কোচের চুক্তির মেয়াদও শেষ হয়। এএফএ তাই এ ব্যাপারে ধীরে সুস্থে এগোবে বলে মনে করা হচ্ছে। -এএফপি।

এ জাতীয় আরও খবর

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন