,

ত্রিদেশীয় সিরিজের আগেই আসছে স্পিন কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর থেকে) কয়েক দফা আশ্বাসের পর আবারও সেই একই কথা শোনালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসছে জাতীয় দলের স্পিন কোচ। এবারের নিশ্চয়তা, আসন্ন আয়ারল্যান্ড-বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের আগেই কোচ পাবেন সাকিব-তাইজুলরা।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জে এ কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে তিন-চারজনের নাম নির্ধারণ করেছি। আশা করছি দুই-এক দিনের মধ্যেই নাম ঘোষণা করতে পারবো। অবশ্যই সেটা এই ট্যুরের আগেই (ত্রিদেশীয় সিরিজ)।’

ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগে ইংল্যান্ডে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। সেখান থেকে আয়ারল্যান্ডে যাবেন মাশরাফি-মুশফিকরা। আবার ফিরবেন ইংল্যান্ডে, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে।

জন্ডি রোডস লাল-সবুজ জার্সিধারীদের সঙ্গে যোগ দেবেন কিনা? উত্তরে আকরাম বলেন, ‘আমাদের হ্যালসেল আছেন। উনি বিশ্বসেরা ফিল্ডিং কোচ। তবে জন্ডি রোডসকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। তিনি আপাতত সময় দিতে পারছেন না। তাকে আমরা কোচ নয়, পরামর্শক হিসেবে আনবো। আগেই বলেছি তিনি জাতীয় দল নয়, সবাইকে নিয়েই কাজ করবেন।’

সর্বশেষ বাংলাদেশের স্পিন কোচ ছিলেন রুয়ান কালপাগে। গত বছরের জুলাইতে হলি আর্টিজানে হামলার পর নিরাপত্তাজনিত আতঙ্কে বিসিবি থেকে ছুটি নিয়ে স্বপরিবারে বাংলাদেশ ছাড়েন এই শ্রীলঙ্কান। পরবর্তীতে বিসিবি থেকে একাধিকবার যোগাযোগ করে তাকে ফিরতে বলা হলেও ফেরেননি তিনি। ফলাফল, চুক্তি বাতিল হয় তার। তারপর থেকেই কোনো স্পিন কোচ নেই বাংলাদেশ দলে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯