আমলা-ম্যাক্সওয়েলের ব্যাটে পাঞ্জাবের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলো প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। নিজেদের মাঠ ইন্দোরের হলকার স্টেডিয়ামে গ্লেন ম্যাক্সওয়েলের দল ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শেন ওয়াটসন আর এবি ডি বিলিয়ার্সের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।

নিজেদের প্রথম ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। দ্বিতীয় ম্যাচে এসে হারাল শক্তিশালি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। বেঙ্গালুরুর ছুড়ে দেয়া ১৪৯ রানের লক্ষ্য হাশিম আমলা আর ম্যাক্সওয়েলের ব্যাটে ছড়ে ১৪.৩ ওভারেই পার হয়ে যায় পাঞ্জাব। পরপর দুই ম্যাচে জয় প্রীতি জিনতা আর গ্লেন ম্যাক্সওয়েলের যুগলবন্দীর ভালোই সূচনা হলো বলা যায়।

জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঞ্জাব শুরুটা করে দুর্দান্ত। ম্যানন ভোরা আর হাশিম আমলা মিলে গড়ে তোলেন ৬২ রানের জুটি। ২১ বলে ৩৪ রান করে ভোরা আউট হয়ে গেলে মাঠে নামেন অক্ষর প্যাটেল। তিনি ৬ বলে ৯ রান করে আউট হয়ে যান দলীয় ৭৮ রানের মাথায়।

এরপর মাঠে নেমে আমলার সঙ্গে বাকি কাজটা সেরে ফেলেন ম্যাক্সওয়েল। এ দু’জন মিলে গড়েন ৩৮ বলে ৭২ রানের অপরাজিত জুটি। ৩৮ বলে ৫৮ রানে অপরাজিত থেকে যান হাশিম আমলা। আর ২২ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন আমলা। ম্যাক্সওয়েল ৩টি বাউন্ডারির সঙ্গে মারেন ৪টি ছক্কার মার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়লেও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে ১৪৮ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪৬ বলে ৮৯ রান করেন ডি ভিলিয়ার্স। ৩টি বাউন্ডারির সঙ্গে ৯টি ছক্কার মার মারেন তিনি।

এ জাতীয় আরও খবর

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন