বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে ২ বলে ১৮ রান!

news-image

স্পোর্টস ডেস্ক : ২ বলে ১৮ রান! শুনতে অবিশ্বাস্য মনে হলেও তাই করে দেখালেন কলকাতা নাইট রাইডার্স ব্যাটসম্যান মনীশ পান্ডে। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে গতকালের (রোববার) আইপিএলে নিজেদের (কেকেআর) ইনিংসের শেষ ওভারে ঘটে এই ঘটনা।

কলকাতার বিপক্ষে ইনিংসের শেষ ওভার করতে আসেন মিচেল ম্যাকক্লানাঘান। ব্যাটসম্যান ছিলেন মনীশ পান্ডে। ওভারের প্রথম বলেই ডিপ মিডউইকেটের ওপর দিয়ে মারলেন ছয়। দ্বিতীয় বলে ফুলটসটা আবারও ডিপ মিডউইকেট দিয়ে চার। তবে আম্পায়ার জানালেন বলটি নো। ফ্রি হিট।

ম্যাকক্লানাঘান ফ্রি হিটে দিলেন ওয়াইড। এবার বৈধ ডেলিভারি। কিন্তু পান্ডেও বোলারের মাথার ওপর দিয়ে মারলেন ছক্কা। অর্থাৎ ২ বলে দিলেন ১৮ রান!

এ জাতীয় আরও খবর