,

বড় জয়ে সিরিজ সমতায় ফেরাল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : যেই ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে ছিল আগ্রাসী সেই দলটিই কিনা দ্বিতীয় ওয়ানডেতে ছিল নখদন্তহীন বাঘ! দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের ৭৪ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ ১-১ সমতায় ফিরিয়েছে সফরকারীরা।
২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্যারিবীয়রা আক্রমণ ছাড়াই বিলিয়ে আসে উইকেট। যেখানে ৫ ওভারেই ফিরে যান দুই ওপেনার। বাজে শট খেলে বিদায় নিতে থাকেন একেক জন। যাতে ৫৬ রানেই চলে যায় ৫ উইকেট! আর তখনই প্রতিদ্বন্দ্বীতার ঝাঁজ যায় উবে। শেষ দিকে জেসন হোল্ডার আর অ্যাশলে নার্সের জুটিবদ্ধ ইনিংসে ৪৪.৫ ওভারে ২০৮ রানে থামে ক্যারিবীয়রা। হোল্ডার ৬৮ রানে আর নার্স ৪৪ রানে বিদায় নেন সাজঘরে।

পাকিস্তানের পক্ষে ৩৮ রানে একাই ৫ উইকেট নেন হাসান আলি। ‍দুটি নেন মোহাম্মদ হাফিজ। একটি করে নেন মোহাম্মদ আমির, শাদাব খান ও জুনায়েদ।

এর আগে টস হেরে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৮২ রানের পুঁজি পায় সফরকারী পাকিস্তান। সর্বোচ্চ ১২৫ রান করেন বাবর আজম। ক্যারিয়ার সেরা এই ইনিংস খেলতে ১৩২ বলে ৭টি চার ও ৩টি ছয় মারেন তিনি। এছাড়া ৪৩ রানে শেষ পর্যন্ত টিকে থাকেন ইমাদ ওয়াসিম। ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান বাবর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯