,

বউ জানতে পারলে মেরে ফেলবে!

news-image

স্পোর্টস ডেস্ক : খুব বেশি মানুষের নামের সঙ্গে সামঞ্জস্য থাকে না। ব্যতিক্রম গৌতম গম্ভির। নামের মতো বাস্তব জীবনেও বেজায় গুরুগম্ভীর তিনি। শুক্রবার যখন আইপিএলে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে কেকেআর জিতল, দলের অধিনায়ক গম্ভির তখনও ছিলেন বেজায় পেশাদার, সিরিয়াস। পাঞ্জাবি মুন্ডা হওয়া সত্ত্বেও নাচ বিশেষ পছন্দ করেন না গম্ভির। স্ত্রী নাতাশাও তাকে নাচাতে পারেননি, এমনকি শ্যালকের ব্যাচেলর্স পার্টিতেও। কিন্তু এবার এক বিজ্ঞাপনী শুটিংয়ে গৌতম নেচেছেন। আর সে কথা এক সংবাদপত্রে লিখেছেন নিজেই।

গৌতম লিখেছেন, পাঞ্জাবি হিসেবে বাটার চিকেন আর ডাল তার পছন্দ, ভালো লাগে পাঞ্জাবি গানও, তবে ডিজে চলে না। আর নাচ তো মোটেই নয়। স্ত্রী তাকে নাচাতে পারেননি, পারেননি শাহরুখ খানও কেকেআর এর আফটার ম্যাচ পার্টিতে। কিন্তু এবার স্পনসরের জন্য নাচতে হওয়ায় বেজায় ফ্যাসাদে পড়েছেন গৌতম। কারণ স্ত্রী জানতে পারলে তিনি আস্ত নাও থাকতে পারেন।

এত গেল নাতাশার কথা। কী বলছেন কেকেআর টিমমেটরা? ইউসুফ পাঠান নাকি হাসি থামাতে পারছেন না। সূর্যকুমার যাদব আবার তাকে নাচ শেখানোর অফার করেছেন, তবে বদলে তাকে ব্যাটিংটা শেখাতে হবে। আর একজন নাকি তাকে আড়ালে উপদেশ দিয়েছেন, আর কখনও নাচ করতে যেও না। কিন্তু সে সব তো অন্য কথা। গৌতম এখন ভয় পাচ্ছেন, নাতাশা জানতে পারলে কী হবে!

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯