বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাশরাফিকে অধিনায়কত্ব ছাড়তে বলেছিল বিসিবি’

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ম্যানেজার ও সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, মাশরাফি বিন মুর্তজাকে শুধু টি ২০র অধিনায়কত্ব ছাড়ার অনুরোধ করেছিল বিসিবি। অবসর নেয়ার সিদ্ধান্ত তার ব্যক্তিগত।

রোববার সাংবাদিকদের এ কথা জানান সুজন।

প্রসঙ্গত, শ্রীলংকার বিপক্ষে প্রথম টি ২০ ম্যাচে মাঠে নামার আগে হঠাৎ অবসরের ঘোষণা দেন মাশরাফি। জানান, শ্রীলংকার বিপক্ষেই শেষবারের মতো টি ২০র জার্সি গায়ে দেখা যাবে তাকে।

প্রথম টি ২০তে হারলেও মাশরাফির বিদায়ী ম্যাচে জয় পায় বাংলাদেশ। টেস্ট, ওয়ানডের পর টি ২০ সিরিজও ড্র করে টাইগাররা।

মাশরাফির হঠাৎ অবসর মেনে নিতে পারেননি তার ভক্তরা। দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফিকে ফিরিয়ে আনার আন্দোলন শুরু হয়। তাছাড়া মিরপুর স্টেডিয়াম ও নড়াইলে মাশরাফির জন্য আন্দোলনও করেন অনেকেই।

টি ২০ থেকে অবসর নিলেও ওয়ানডে ম্যাচ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মাশরাফি।

অবসরের ঘোষণা দেয়ার পর মাশরাফি জানিয়েছিলেন, টি ২০ তিনি কখনও এনজয় করেননি। বিসিবি তার ওপর দায়িত্ব দিয়েছিল। তা ১০ বছর পালন করতে পেরে গর্বিত।যুগান্তর

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ