,

পরীক্ষার দিন প্রশ্নপত্রের সেট নির্ধারণের সুপারিশ

nahidএইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠিত কমিটি শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুর তিনটায় এ প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (প্রশাসন ও অর্থ) সোহরাব হোসাইন। প্রতিবেদনে বেশিসংখ্যক প্রশ্নসেট ছাপিয়ে পরীক্ষার দিন সকালে কোন সেটে পরীক্ষা হবে, তা লটারির মাধ্যমে নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া প্রশ্নপত্র প্রণয়ন, ছাপা ও বিতরণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোসহ আরও কয়েকটি সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদন জমা নেওয়ার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, আমাদের সাড়ে ৫ বছরের ইতিহাসে এ প্রশ্ন ফাঁসের বিষয়টি একটি কালোদাগ। এ বিষয়টিকে আমরা সহজভাবে নেইনি। কমিটি স্বাধীনভাবে সুপারিশ করেছে। গত ১০ এপ্রিল ঢাকা বোর্ডের অধীন ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁস হলে ওই পরীক্ষা স্থগিত করা হয়। পরে নতুন প্রশ্নপত্রে পরীক্ষাটি নেওয়া হয়। ঘটনা তদন্তে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। দুই দফা সময় বাড়িয়ে আজ তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর