,

কসবায় হামলায় আহত হারুন মিয়ার মৃত্যু পিতা-পুত্রসহ তিনজন গ্রেফতার

kas 25-6-14বার্তা কক্ষ:ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিপক্ষের হামলায় আহত হারুন মিয়া (৪৫) অবশেষে মারা গেছেন। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘ সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে  বুধবার ভোররাতে হারুন মিয়া মারা যান। নিহত হারুন মিয়া উপজেলা বায়েক ইউনিয়নের কৈইখলা গ্রামের মৃত সুজাত আলীর পুত্র। এদিকে পুলিশ হারুন মিয়াকে হত্যার দায়ে পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে। এরা হলেন একই গ্রামের আবদুর রশীদ,তার দুই পুত্র হানিফ মিয়া ও জসীম মিয়া।
জানা যায়, ১৯জুন বৃহস্পতিবার দুপুরে কৈখলা গ্রামের আবদুল কাদের মাঠ থেকে গরু আনতে যায়। এসময় প্রতিপক্ষ আবদুর রশিদসহ ৪/৫জন মিলে আবদুল কাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে কসবা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আবদুর রশীদসহ পাঁচজনকে আসামী করে কসবা থানায় মামলা দায়ের করেন আবদুল কাদের। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষীয়রা গত সোমবার সকালে আবদুল কাদেরের ভাতিজা হারুন মিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোররাত তিনটার দিকে হারুন মিয়া মারা যায় বলে তার পরিবারের লোকেরা নিশ্চিত করেছেন। এদিকে হারুন মিয়াকে হত্যায় জড়িত থাকার দায়ে পিতা-পুত্রসহ তিনজনকে গতকাল সকালে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ওই গ্রামের গ্রামের আবদুর রশীদ (৫৫), তার দুই পুত্র হানিফ মিয়া (২২) ও জসীম মিয়া(২০)। পুলিশ জানায়, নিহতের পরিবারের লোকেরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন যাতে এই তিনজনকে আসামী করা হচ্ছে।
কসবা থানার পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ –সূত্রঃব্রাহ্মণবাড়িয়া২৪.কম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ