,

বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর জনজীবন

rani 23.6টানা বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছেন রাজধানীবাসী। জনদুর্ভোগের মাত্রা চরমে পৌঁছেছে। পানিবদ্ধতা, গণপরিবহন সংকট, যানজট, রাস্তাভর্তি খানা-খন্দ সবকিছু একযোগে নাকানি-চুবানি খাওয়াচ্ছে রাজধানীর বাসিন্দাদের। এতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

সোমবার সকালে প্রায় এক ঘন্টার টানা বৃষ্টির পানিতে সয়লাব হয়ে গেছে রাজধানীর বেশ কিছু এলাকা। তন্মধ্যে শান্তিনগর, বেইলি রোড, মালিবাগ ও মৌচাক, ফকিরাপুল,মতিঝিলসহ এজিবি কলোনি অন্যতম। বৃষ্টির কারণে মতিঝিল, দৈনিক বাংলা মোড়, পুরানা পল্টন মোড়, প্রেসক্লাব এলাকায় পর্যাপ্ত জনপরিবহন না থাকায় অফিসগামী মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। পানিবদ্ধতার কারণে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে গতকাল রোববার রাজধানীতে সারাদিনই বৃষ্টির আনাগোনা ছিল। সেই সঙ্গে প্রবল যানজট নষ্ট করেছে মূল্যবান কর্মঘণ্টা। বৃষ্টির কারণে সৃষ্ট পানিবদ্ধতা মেরুল, বাড্ডা, বাসাবো, গোড়ান, মান্ডার মতো নিচু এলাকাগুলোতে চরম আকার ধারণ করেছে। বৃষ্টির সুযোগে পুরো শহরে ভাড়া নিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছেন রিকশা ও সিএনজি চালকরা। যাত্রীরা ছিল নিরূপায়। কয়েক গুণ বেশি ভাড়া গুণেই জরুরি কাজে ছুটতে হয়েছে তাদের। আজকের বৃষ্টিতে জানমালের ক্ষয়ক্ষতির কোনো খবরাখবর পাওয়া যায় নি। 

এ জাতীয় আরও খবর

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী