শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাংলাদেশের মধ্য দিয়ে রেল-সড়ক যোগাযোগের দাবি ভারতে

benapole-tren-pic-300x212খাদ্যশস্য পরিবহণে ট্রানজিট সুবিধা পাওয়ার পর ভারতে এবার বাংলাদেশের মধ্য দিয়ে রেল ও সড়ক যোগাযোগের দাবি উঠেছে। দক্ষিণ আসামের বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের ভূখ- ব্যবহার করে শিলচর-কলকাতা রেল ও সড়ক যোগাযোগের দাবি তুলেছে সেখানকার নেতৃবৃন্দ। এ লক্ষ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ইতোমধ্যে একটি স্মারকলিপিও দিয়েছেন তারা। সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের মাত্র কয়েকদিন আগে এই দাবি তুললেন।
 আসামের দৈনিক যুগশঙ্খ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের মাত্র ১০ দিন আগে ১৪ জুন সেখানকার বিমলাংশু রায় ফাউন্ডেশন শিলচর-কলকাতা রেল ও সড়ক যোগাযোগের দাবি তুলেছে। সংগঠনটির পক্ষে ইতোমধ্যে পরাষ্ট্রমন্ত্রীকে একটি দাবিপত্র দেওয়া হয়েছে।
 এদিকে পত্রিকাটির আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যশস্য পরিবহনে ট্রানজিট ব্যবহারে ভারতকে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে শেখ হাসিনা সরকার। সবুজ সংকেত পেয়েই ফুড করপোরেশন অব ইন্ডিয়া (এফসিআই) বাংলাদেশের আশুগঞ্জ নদীবন্দর ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগকারী সড়কপথ ব্যবহার করে ত্রিপুরায় খাদ্যশস্য পরিবহনের প্রক্রিয়া শুরু করেছে।
 ফুড করপোরেশন অব ইন্ডিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, ত্রিপুরার পর বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও খাদশস্য পরিবহন করা হবে।
 ভারতকে ট্রানজিট দেয়ার বিষয়টি বাংলাদেশের নৌ-পরিবহন মন্ত্রী মোহাম্মদ শাজাহান খান নিশ্চিত করেছেন বলে দাবি করেছে দৈনিক যুগশঙ্খ।
 

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ