,

আজ রমনা বোমা হামলা মামলার রায়

ramnaদীর্ঘ ১৩ বছর পর রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আজ (সোমবার) দুপুর ১২ টায় এ রায় ঘোষণা করবেন বলে শীর্ষ নিউজকে নিশ্চিত করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী জাহিদ হোসেন সরদার। তিনি আরো বলেন, ২০০১ সনে রমনায় বর্ষবরণ অনুষ্ঠানে নৃশংস বোমা হামলায় ১০ জন নিহত ও বহু মানুষ আহত হয়। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করছি।

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট ফারুক হোসেন শীর্ষ নিউজকে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি। এ মামলায় কোন প্রত্যক্ষ সাক্ষী নেই। কোন ভিডিও ফুটেজ নেই। আমার মক্কেল মাওলানা আব্দুর রউফ-এর নামও কেউ বলেনি। শুধুমাত্র মুফতি হান্নানের স্বীকারোক্তি হচ্ছে এ মামলার মূল এভিডেন্স। মুফতি হান্নানকে ৪১০ দিন রিমান্ড নিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। পরবর্তীতে মুফতি হান্নান আদালতে  বলেছেন, ‘‘তার উপর অমানবিক নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তিনি নির্দোষ।”

এর আগে গত ২৮ মে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে  ১৬ জুন (আজ) রায়ের দিন ধার্য করে আদালত। গত বছরের ২৩ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সর্বশেষ গত ৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হেনা মোস্তফার পুনঃসাক্ষ্যগ্রহণ শেষ হয়।

২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাত-উল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডি’র পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এ মামলায় অভিযুক্ত ১৪ আসামির মধ্যে কারাগারে আটক ৮ আসামি হল     মাওলানা আকবর হোসেন, মুফতি আব্দুল হান্নান, আরিফ হোসেন সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল, মাওলানা সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ইয়াহিয়া ও মাওলানা আবু তাহের (বর্তমানে কারাগারে আটক) রয়েছেন। এছাড়া হাফেজ মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, মো. আ. হাই, মুফতি শফিকুর রহমান ও মাওলানা আবু বকর এখনো পলাতক।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল (বাংলা ১৪০৮ সালের ১ বৈশাখ) ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে বোমা হামলায় প্রাণ হারান ১০ জন। ঘটনার দিন বাবুপুরা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।


 

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন