শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক নূর হোসেন কলকাতার দমদম এলাকা থেকে গ্রেপ্তার

nor hossainকলকাতার দমদম এলাকা থেকে নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করে ভারতীয় অ্যান্টি টেরোরিস্ট বাহিনী।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে দমদমের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এ বিষয়ে পুলিশ হেড কোয়ার্টারে এখনো কোনো তথ্য আসেনি বলে জানান পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজিপি (মিডিয়া) জালাল আহমেদ।শনিবার রাত ১টার দিকে তিনি বলেন, ‘আমিও এক সূত্র থেকে শুনেছি কলকাতার দমদম এলাকায় নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ হেড কোয়ার্টারে এখনো এ বিষয়ে কোনো ম্যাসেজ আসেনি।’আমাদের কলকাতা প্রতিনিধি জানান, দমদমের কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে নূর হোসেনসহ আরো দুই সহযোগীকে ভারতীয় অ্যান্টি টেরোরিস্ট বাহিনী গ্রেপ্তার করেছে। অন্য দুই জনের নাম জানা যায়নি। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।এদিকে নূর হোসেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোলের সাহায্য নেয়া হয়। পরে নূর হোসেনের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করে ইন্টারপোল।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে কাউন্সিলর (প্যানেল মেয়র) নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম একসঙ্গে অপহৃত হন। পরদিন ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ থানায় মামলা দায়ের করেন নজরুল ইসলামের স্ত্রী। মামলায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান করে মোট ১২ জনকে আসামি করা হয়।

গত ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ছয় জন এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়। নিহত সবারই হাত-পা বাঁধা ছিল। পেটে ছিল আঘাতের চিহ্ন। প্রতিটি লাশ ইটভর্তি দু’টি করে বস্তায় বেঁধে ডুবিয়ে দেয়া হয়। গত ৩ মে নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের বাসায় অভিযান চালিয়ে পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার এবং রক্তমাখা মাইক্রোবাস জব্দ করে। এরপর গ্রেপ্তার করা হয় আরো বেশ কয়েকজনকে।এ হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব-১১ এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ করেন নিহত প্যানেল মেয়র নজরুলের পরিবারের সদস্যরা। নজরুল ইসলামের শ্বশুর অভিযোগ করেন, ৬ কোটি টাকার বিনিময়ে র‌্যাবকে দিয়ে ওই সাতজনকে হত্যা করিয়েছেন নূর হোসেন। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ