,

মা-ছেলেকে রিমান্ডে নিলেই তথ্য বেরিয়ে আসবে : প্রধানমন্ত্রী

pmবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া হত্যার বিচার করতে হলে মা-ছেলেকে রিমান্ডে নিতে হবে। তাদের রিমন্ডে নিলে অজানা অনেক তথ্য বের হয়ে আসবে।গত বুধবার মালয়েশিয়ায় এক আলোচনা সভায় জিয়াউর রহমান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছিলেন তারেক রহমান।শনিবার গণভবনে চীন সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তারেকের ওই বক্তব্যের প্রতিবাদে প্রধানমন্ত্রী এ কথা বলেন।খালেদা জিয়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সংলাপের কথা বলেছেন, আবার তাঁর ছেলে মালয়েশিয়ায় জিয়া হত্যার ঘটনায় প্রধানমন্ত্রীকে রিমান্ডে নেওয়ার দাবি জানিয়েছেন—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘মা বলে সংলাপ চাই, বেটা বলে আমাকে রিমান্ডে নিতে’।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বঙ্গবন্ধুর খুনি খন্দকার মুশতাকের হাতে সেনাপ্রধান হয়েছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর হত্যাকারী খুনিদের তিনি দেশের বাইরে দায়িত্ব দিয়েছেন, দূতাবাসে চাকরি দিয়েছেন।

প্রধানমন্ত্রী উল্টো খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি প্রশ্ন করেন, ‘স্বামীর লাশ কেন দেখতে চাননি? ছেলে আজ বড় কথা বলছে, বাপের মুখ দেখতে চেয়েছে? রহস্য কী? জিয়া হত্যার মামলা চট্টগ্রাম কোর্টে, বিএনপির কেউ মামলা চালাচ্ছে? এই বিচার কেন বিএনপি ক্ষমতা থাকার সময় করল না? খুনের মামলা এখনো আছে। খুনের মামলা তামাদি হয় না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন করেন, ‘খালেদা জিয়া তিন তিনবার ক্ষমতায় থাকলেন, তারেক ব্যবসা করল, বাপ হত্যার বিচার করল না? আজ বলে রিমান্ডের কথা।’ তিনি আরও বলেন, খালেদা জিয়া এরশাদকে তাঁর স্বামীর হত্যাকারী বলেন। তাহলে কেন তাঁর কাছ থেকে দুটি বাড়ি, গাড়ি, নগদ টাকা নিলেন? রহস্য কী?

শেখ হাসিনা বলেন, ১৯৮১ সালে তিন যখন দেশে ফিরেন, জিয়াউর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে তাঁকে ঢুকতে দেয়নি। তিনি জিয়াকে ‘খুনি’ উল্লেখ করে বলেন, ‘বাবার খুনির কাছ থেকে আমি কেন বাড়ি নিতে যাব?…তাঁরা তো নিয়েছেন। তাঁদের তো লজ্জা হয়নি, রিমান্ডে নিলে নিতে হবে মা-ছেলেকে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ