,

শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না

education minisবৃহস্পতিবার হোটেল রুপসী বাংলায় বৃটিশ কাউন্সিল কর্তৃক আয়োজিত গোয়িং গ্লোবাল ২০১৪ সম্মেলন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন,"প্রধানমন্ত্রীসহ দেশের সবাই চাই, শিক্ষা খাতের বাজেট বৃদ্ধিপাক, কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে অন্য খাতকে রেখে শিক্ষার বাজেট ওই ভাবে বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। দরিদ্র দেশ হিসেবে আমাদের অনেক সমস্যা আছে সেসব সমস্যার কথাও আমাদের চিন্তা করতে হবে। আমাদের শিক্ষা খাতে যে বরাদ্দ দেয়া হয়েছে আমরা সেটাকে সম্পূর্ণ কাজে লাগানোর চেষ্টা করবো। প্রয়োজনে দুই টাকার কাজ এক টাকায় করবো।" তিনি প্রশ্ন ফাঁসের সম্পর্কে বলেন, ‘প্রশ্ন ফাঁস বন্ধের জন্য সবার সহযোগিতার প্রয়োজন। কারণ আমরা চাইলেই একটা আইন বানাতে পারি না। এ ক্ষেত্রে যদি জনসমর্থন না থাকে তাহলে আমরা বেশি দূর কাজ করতে পারবো না।’ এ ছাড়াও তিনি বলেন, ‘কোনো কাজ করতে গেলে ন্যূনতম অর্থের প্রয়োজন হয়। বিগত কয়েক বছর যাবৎ শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দের একটা জায়গাতেই ঘুরপাক খাচ্ছি। কিন্তু দেশবাসী শিক্ষা খাতে বাজেট বরাদ্দের কথা বলে আসছে।’ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ডিসিসিআই এর ডিরেক্টর হায়দার আমমেদ খানসহ ব্রিটিশ কাউন্সিল এর প্রতিনিধিরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ