,

অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারে বিজিপির গুলি, নিহত ৫

BGP.........সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে অন্তত পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত ২০ জন। ট্রলারে থাকা নরসিংদীর মিথুন ফোনে এ খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় ট্রলারে থাকা অন্তত ৩’শতাধিক যাত্রী সাগরে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে কোষ্টগার্ড অভিযানে নেমেছে। তবে নিহতের ঘটনা নিশ্চিত করতে পারেনি অভিযানে নামা কোষ্টগার্ড টিম। বুধবার বেলা ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকার মিয়ানমার সীমান্তে নিকটবর্তী জলসীমায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তের মানুষ উৎকন্ঠায় রয়েছে।

মিথুন বলেন, মঙ্গলবার রাতে অবৈধপথে মালয়েশিয়া যাওয়ার জন্য যাত্রীবাহী ট্রলারটি দ্বীপ উপজেলা মহেশখালী থেকে রওয়ানা হয়। ট্রলারটি সেন্টমার্টিন এলাকায় পৌঁছে আরো কিছু যাত্রী উঠার কথা ছিল। কিন্তু তারা উঠতে দেরি হওয়ায় ট্রলারে অবস্থানরত যাত্রীরা অধৈর্য্য হয়ে ট্রলারের মাঝিমাল্লাদের  সঙ্গে  তর্কে লিপ্ত হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি জানান, উভয় পক্ষের সংঘর্ষ চলাকালে মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি তাদের ট্রলার লক্ষ্য করে বৃষ্টির মত গুলি ছোড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর